০৯ মে ২০১৯, ১১:৫৩
অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আগামী ২২ মে, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি, ল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে নূন্যতম স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর স্নাতকে প্রথম বিভাগ থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার আগ্রহ থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আবেদন করা যাবে আগামী ২২ মে, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস