১৮ এপ্রিল ২০১৯, ১২:০০

আকর্ষণীয় বেতনে চাকরি দেবে গ্রামীণ ব্যাংক

  © সংগৃহীত

লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক। আকর্ষণীয় বেতনে ‘ফিন্যান্সিয়াল স্পেশালিস্ট’ পদে নিয়াগ দিবে প্রতিষ্ঠানটি। আগ্রহ ও যোগ্যতা সম্পন্ন নারী-পুরুষ আবেদন করতে পারবেন।

পদের নাম: ফিন্যান্সিয়াল স্পেশালিস্ট

আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার পরিচালনার দক্ষতা প্রয়োজন। এ ছাড়া বাংলা ও ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে পারদর্শী হতে হবে। অনূর্ধ্ব ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন-ভাতা: বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা তিন কপি রঙিন ছবি ও জীবনবৃত্তান্ত এবং ‘কেন আমি উক্ত পদের জন্য আগ্রহী’ এ সংক্রান্ত পৃষ্ঠার একটি প্রতিবেদন সহ আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা: উপ-ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত), মানব সম্পদ ও সেবা ব্যবস্থাপনা, গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয়, মিরপুর-২, ঢাকা-১২১৬।

আবেদনের সময়: আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মে, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।


সূত্র: প্রথম আলো, ১২ এপ্রিল, ২০১৯