২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৪

সেলস অফিসার নেবে সিটি ব্যাংক, যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক

  © লোগো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘সেলস অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম: সেলস অফিসার (এএমইএক্স কার্ড সেলস)।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাতকে হবে। সঙ্গে মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে।

বেতন: বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া : প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ : আবেদন করার শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি, ২০১৯।

(সূত্র : বিডিজবস)