০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৬

আশায় ৭২০ জন নিয়োগ, বেতন ১৭ হাজার

বৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান আশায় জুনিয়র লোন অফিসার পদে ৭২০ জনকে নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত তথ্যের মধ্যে রয়েছে-

পদ: জুনিয়র লোন অফিসার (জু.এল.ও)
জেলাভিত্তিক পদসংখ্যা: ঢাকা -১৩৫টি, চট্টগ্রাম -১১০টি, কক্সবাজার -৭৫টি, খাগড়াছড়ি -২৫টি, কুমিল্লা -১২৫টি, নোয়াখালী -২৫টি, দিনাজপুর -৬০টি, রংপুর -৮৫টি, খুলনা -৪৫টি, নড়াইল -৩৫টি।
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
বেতন: শিক্ষানবিশকালে ১৩ হাজার ৮৬০ টাকায় শুরু হলেও কাঠামোভুক্ত হওয়ার পর ১৭ হাজার ৩৬৪ টাকা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: যেসব জেলায় নিয়োগ দেওয়া হবে সে জেলার বিপরীতে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্ধারিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রত্যেক জেলার জন্য নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র আগামী ২০ ফেব্রুয়ারির, ২০১৯ তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে।