০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৪

চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশনে এসিটি শিক্ষকরা

  © সংগৃহীত

চাকরি স্থায়ীকরণ করে বকেয়া বেতন প্রদানের দাবিতে প্রতীকী অনশন পালন করছেন অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি)। মঙ্গলবার কর্মসূচির তৃতীয় দিন প্রেসক্লাবের সামনে ২৪০ উপজেলার প্রায় ২৫০ জন অনশনে অংশ নিয়েছেন। 

অ্যাডিশনাল ক্লাস টিচার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান, আমাদের দাবি আদায়ের জন্য আমরা দুদিন ধরে এখানে অবস্থান করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

নেতারা বলেন, ২০১৭ সালের ডিসেম্বরে সমাপ্ত সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টে (সেকায়েপ) নিয়োগ পাওয়া অতিরিক্ত শ্রেণি শিক্ষকদের (এসিটি) চাকরি স্থায়ী করার আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় পাঁচ হাজার শিক্ষকের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্প শেষ হওয়ার পরও মৌখিক আশ্বাসে ক্লাস করে আসছি। চাকরি স্থায়ীকরণের দাবিতে কয়েক দফা মানববন্ধন করেছি। কিন্তু কোন লাভ হয়নি। 

তারা আরও বলেন, আশ্বাস অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে নতুন প্রকল্প এসইডিপিতে সেকায়েপের বিভিন্ন কম্পোনেন্টের (পাঠাভ্যাস ও উপবৃত্তি) কার্যক্রম চালু হলেও এসিটিদের চাকরি স্থায়ী করার কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এতে চরমভাবে হতাশ হয়ে পড়েছেন অভিজ্ঞ এ শিক্ষকরা।