১১ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৪

ঢাকা কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ

কর কমিশনারের কার্যালয়

ঢাকা কর কমিশনের কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলে ছয় শূন্য পদে অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা http://ctsz.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হবে ১ জন। বেতন স্কেল হল ১১,০০০/-২৬,৫৯০/ টাকা। উচ্চমান সহকারী পদে ৮ জন নিয়োগ দেয়া হবে। বেতন স্কেল হল ১০,২০০/-২৪,৬৮০/ টাকা। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হবে ৩ জন। বেতন স্কেল হল ১০,২০০/-২৪,৬৮০/ টাকা।


এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫ জন নিয়োগ দেয়া হবে। বেতন স্কেল হল ৯,৩০০/-২২,৪৯০/ টাকা। অফিস সহায়ক পদে নিয়োগ দেয়া হবে ৪ জন। বেতন স্কেল হল ৮,২৫০/-২০,০১০/ টাকা। এবং নিরাপত্তা প্রহরী পদে ২জন নিয়োগ দেয়া হবে। তাদের বেতন স্কেল হল ৮,২৫০/-২০,০১০/ টাকা।