রানার গ্রুপে চাকরি, প্রভিডেন্ট ফান্ড-সাপ্তাহিক ২ দিন ছুটিসহ দেবে নানান সুবিধা
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রানার গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ’ পদে ৭ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রানার গ্রুপ;
বিভাগের নাম: সেলস ডিভিশন (করপোরেট সেলস-কমার্শিয়াল ভেহিকল);
পদের নাম: সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ;
পদসংখ্যা: ৭টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
আরও পড়ুন: ৪৫০০০ বেতনে চাকরি আবুল খায়ের গ্রুপে, বয়সসীমা ৩২
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*প্রভিডেন্ট ফান্ড;
*সাপ্তাহিক ছুটি ২ দিন;
*ইনস্যুরেন্স সুবিধা;
*উৎসব ভাতা বছরে ৩টি;
*দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি);
*লভ্যাংশ বোনাস;
*পারফরমেন্স বোনাস;
*টিএ বিল;
*মোবাইল বিল;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
আরও পড়ুন: ৩৫০০০ বেতনে চাকরি বেসরকারি উন্নয়ন সংস্থায়, কর্মস্থল ঢাকা
বয়স: ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
আবেদনের যোগ্যতা—
*মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বড় নিয়োগ, পদ ১৯০
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ ডিসেম্বর ২০২৪;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম