০২ নভেম্বর ২০১৮, ১৪:২৪

সাতটি পদে নিয়োগ দিবে ব্রিটিশ কাউন্সিল 

  © সংগৃহীত

সাতটি পদের বিপরীতে কর্মকর্তা নিয়োগ দিবে ঢাকাস্থ যুক্তরাজ্যের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।  এর মধ্যে সংশ্লিষ্ট বিভাগের হেড পদের বিপরীতে তিনটি নিয়োগ দেয়া হবে।  এগুলো হচ্ছে হেড অব কমিউনিকেশন্স, হেড অব কালচারাল সেন্টার এবং হেড অব মার্কেটিং।  এসব পদে আবেদন করতে হবে আগামী ৩ নভেম্বর থেকে ১১ নভেম্বরের মধ্যে। 
হিউম্যান রিসোর্চ অফিসার: এ পদে মাসিক বেতন দেয়া হবে ৪৬ হাজার ৮০৯ টাকা এবং যাতায়াত খরচ বাবদ ৯ হাজার টাকাসহ থাকবে আরো অন্যান্য সুযোগ সুবিধা। আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর।  
যোগ্যতা: এই পদে আবেদনের যোগ্য হিসেবে প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। এছাড়া মানবসম্পদ  ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান থাকতে হবে। 
একাউন্ট রিলেশন অফিসার: একাউন্ট রিলেশন অফিসার পদে একজনকে নিয়োগ দিয়ে সংস্থাটি। পদটিতে আবেদনের শেষে তারিখ ১০ নভেম্বর। এ পদেও মাসিক বেতন হিসেবে ৪৬ হাজার ৮০৯ টাকা এবং যাতায়াত খরচ বাবদ ৯ হাজার টাকাসহ থাকবে আরো অন্যান্য সুযোগ সুবিধা।
যোগ্যতা: প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক পাস এবং বিজনেস টু বিজনেস সেবায় দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

সিএমআর এন্ড লজিস্টিক অফিসার: এই পদে একজনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। পদটিতে আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর। আগের দুটি পদের মতো এই পদে নিয়োগ প্রাপ্ত প্রার্থীকেও একই সুযোগ সুবিধা দেয়া হবে। 

ইনভিজিলেটর: এছাড়া ব্রিটিশ কাউন্সিল পরিচালিত বিভিন্ন পরীক্ষা তদারকির জন্য ইনভিজিলেটর পদে নিয়োগ দেয়া হবে। তবে কতজন এই পদে নিয়োগ দেয়া হবে তা স্পষ্ট করে জানানো হয়নি।  এই পদে নিয়োগ পেলে প্রার্থীকে ঢাকার বাইরে ব্রিটিশ কাউন্সিলের অন্যান্য অফিসে পোস্টিং দেয়া হতে পারে। দায়িত্ব পালনকালে প্রার্থীকে ঘণ্টায় ৪০০টাকা করে দেয়া হবে। 

হেড অব কালচারাল সেন্টার: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রীধারী প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন। তবে ডিজাইন ও ইভেন্ট ম্যানেজমেন্টে নূন্যতম ৫ বছর এবং টিম পরিচালনায় কম পক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনের শেষে তারিখ ১১ নভেম্বর। প্রার্থীকে মাসে ১ লাখ ৯৬ হাজার টাকা বেতন এবং ৯ হাজার টাকা যাতায়াত ভাড়াসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে। 
হেড অব কমিউনিকেশন্স: গণযোগাযোগ, সাংবাদিকতা ও মার্কেটিংসহ সমপর্যায়ের কোনো বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে। যেসব প্রার্থীর এ ধরনের পদে আগে নূন্যতম তিন বছরের অভিজ্ঞাতাসহ মোট সাত বছরের অভিজ্ঞতা রয়েছে, তাদের অগ্রাধিকার দেয়া হবে। নিয়োগ প্রাপ্ত প্রার্থী মাসিক বেতন হিসেবে ১ লাখ ৯৬ হাজার টাকা এবং ৯ হাজার টাকা যাতায়াত ভাড়াসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। এছাড়া হেড অব মাকেটিং পদের বিপরীতেও একই যোগ্যতা, অভিজ্ঞতা বিপরীতে সমান বেতন ভাতা ও সুযোগ সুবিধা দেয়া হবে।  আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর। 

মার্কেটিং ম্যানেজার: বিজনেস, মার্কেটিং ও যোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রীধারী প্রার্থীরা এই পদের আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে সংশ্লিষ্ট পদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 

আবেদন করতে ক্লিক করুন এখানে--