২৫ অক্টোবর ২০১৮, ২২:১২
সহযোগী অধ্যাপক হলেন ৫৭৪ কর্মকর্তা
সহকারী অধ্যাপক ও সমপর্যায়ের ৫৭৪ জন কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। বিসিএস শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে আগের পদেই দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আর শিক্ষা ছুটি, উচ্চ শিক্ষা নেওয়ার জন্য প্রেষণে বা লিয়েনে থাকা কর্মকর্তাদের ছুটি শেষে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগ দিতে হবে।
গত ১০ সেপ্টেম্বর সহযোগী অধ্যাপক ও সমপর্যায়ের ৪০৯ জন কর্মকর্তা অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। বৃহস্পতিবার আরও দুইজন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে।