২১ অক্টোবর ২০১৮, ১২:২০
মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি আজ
সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করবে আজ রবিবার। বিকাল ৩টায় মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে।
মঞ্চের আহ্বায়ক ডা.আ.ক.ম জামাল উদ্দিন জানান, ‘এ অবস্থান কর্মসূচিতে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিকসহ ঢাকাস্থ বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহের মুক্তিযোদ্ধা প্রজন্ম অংশ নিবেন।’
এক ঘন্টার অবস্থান কর্মসূচি শেষে রাজু ভাষ্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চে গিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।