০৮ অক্টোবর ২০১৮, ১৯:১০

৫ শতাংশ কোটার দাবিতে শাহবাগে প্রতিবন্ধীদের কর্মসূচি

  © সংগৃহীত

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।

সোমবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে ‘বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ’ এই কর্মসূচি পালন করে।

সংগঠনটির নেতারা বলছেন, সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ বিষয়ে ১১ দফা দাবি তুলে ধরে সন্ধ্যায় তাঁরা সংবাদ সম্মেলন করবেন।

শাহবাগের গোলচত্বরে যানবাহন স্বাভাবিক রেখেই এই অবস্থান কর্মসূচি চলে।