২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৪

বিএসএমএমইউ'র মেডিকেল অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।  © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মেডিকেল অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত ‘মেডিকেল অফিসার পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি’তে এ তথ্য জানা গেছে।
 
এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘ আগামী ২৭ সেপ্টেম্বর মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসার (ডেন্টাল সার্জারি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত সাময়িকভাবে স্থগিত করা হলো। এই পরীক্ষা গ্রহণের তারিখ পরবর্তীতে জানানো হবে।