এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন শেষ কাল
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ‘সৈনিক’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: সৈনিক
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শারীরিক যোগ্যতা
পুরুষ: উভয় পদের জন্য পুরুষ প্রার্থীর শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন কমপক্ষে ৪৯ দশমিক ৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।
নারী: নারী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি, ওজন কমপক্ষে ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।
বয়স: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭-২১ বছর। তবে ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা এক বছর শিথিলযোগ্য।
আবেদন ফি: ৩০০ টাকা
আরও পড়ুন: সেনাবাহিনীতে বেসামরিক অফিসার পদে চাকরি, বেতন ২ লাখ
বিস্তারিত বিজ্ঞপ্তিতে