প্রযুক্তির প্রশিক্ষণসহ বৃত্তি দেবে আইডিবি-বিআইএসডব্লিউ
তথ্য প্রযুক্তির দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণসহ বৃত্তি দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ। সুবিধাবঞ্চিত মেধাবী মুসলিম যুবকদের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে বিগত ১৬ বছর ধরে কাজ করে আসছে বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আইডিবি-বিআইএসডব্লিউ নামের প্রতিষ্ঠান দুটি।
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ থেকে ১৩ মাস মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানপূর্বক আন্তর্জাতিক মানসম্পন্ন প্রফেশনাল ডিপ্লোমা প্রদান করা হবে। কোর্সের আর্কিটেকচালার অ্যান্ড সিভিল ক্যাড, ডেটাবেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এন্টারপ্রাইজ সিস্টেমস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন (সি#ডট নেট), এন্টারপ্রাইজ সিস্টেমস অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন (জেটুইই), গ্রাফিকস অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং, নেটওয়ার্কিং টেকনোলজিস এবং ওয়েব প্রেজেন্স সল্যুশনস অ্যান্ড ইমপ্লিমেনটেশন্স বিষয়ে। আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর, ২০১৮।
আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে স্নাতক অথবা ফাজিল অথবা সিভিল/ আর্কিটেকচার/ কনস্ট্রাকশন/ সার্ভে বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে। এ ছাড়াও এক বছর মেয়াদি মাস্টার্সে অধ্যয়নরতরা বা দুই বছর মেয়াদি মাস্টার্স বা কামিলে যাঁরা শেষ বর্ষে আছেন তারাও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অর্থাৎ জিপিএ-২.৫০ পেতে হবে। তবে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ও কম্পিউটারে স্নাতক কোনো প্রার্থীর ক্ষেত্রে এই স্কলারশিপ প্রযোজ্য হবে না। কোর্সে আবেদনের জন্য কম্পিউটার সম্পর্কে পূর্ব ধারণা না থাকলেও আবেদন করা যাবে। এমনকি কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা বা দক্ষতা না থাকলেও আবেদন করা যাবে।
সরাসরি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যেকোনো শাখা থেকে ১০০ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। এছারা অনলাইনে গিয়ে এই লিঙ্কে নির্দেশনা মেনে অনলাইনে আবেদনপত্র পূরণ করেও আবেদন করা যাবে।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ১০০ টাকা বিকাশের মাধ্যমে ওয়েবসাইটে উল্লিখিত নির্দেশনা অনুসারে বিকাশ অ্যাকাউন্ট নম্বরে প্রেরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।