২২ আগস্ট ২০২৩, ০৯:৫৭

সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, বেতনের সঙ্গে থাকছে দুপুরের খাবার

সুলতান'স ডাইনে চাকরির সুযোগ  © সংগৃহীত

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুলতান’স ডাইন। প্রতিষ্ঠানটি ক্যাশিয়ার পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত। 

পদের নাম: ক্যাশিয়ার (পার্ট টাইম)

পদের সংখ্যা: ৩টি

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক হলেই হবে। এক থেকে দুই বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে। এছাড়া ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

বয়সসীমা: ২৫-৩০ বছর

বেতন: ৮০০০ থেকে ১০০০ টাকা। 

আরও পড়ুন: নন–টেকনিক্যাল পদে ২৩ জনকে নেবে বুয়েট, এইচএসসি পাসেও আবেদন

সুযোগ সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল ও দুপুরের খাবার।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।