২৫ জুন ২০১৮, ১৯:২৪

রেলওয়ের মৌখিক পরীক্ষার সময়সূচি

বাংলাদেশ রেলওয়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ২ জুলাই সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।