১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৯

এসএসসি পাসে সেতু বিভাগে চাকরি, আবেদন ফি ১১০ টাকা

এসএসসি পাসে সেতু বিভাগে চাকরি  © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেতু বিভাগ।  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগের রাজস্ব খাতভুক্ত দুটি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৪ মার্চ। 

১. পদের নাম
ক্যাশ সরকার

পদসংখ্যা
১

যোগ্যতা
এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল
৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড–১৮)

২. পদের নাম
অফিস সহায়ক

পদসংখ্যা
৪

যোগ্যতা
এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল
৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড–২০)

আরও পড়ুন: ১০৬ পদে নিয়োগ দেবে বন বিভাগ, আবেদন করুন ঘরে বসেই

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না
নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, নাটোর, বগুড়া, দিনাজপুর, যশোর ও বরিশাল। তবে সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত লিংকে ।

আবেদন ফি
সার্ভিস চার্জসহ আবেদন ফি ১১০ টাকা বিকাশের মাধ্যমে জমা দিতে হবে।