২১ নভেম্বর ২০২২, ১০:৩৪

বেক্সিমকোতে চাকরির সুযোগ, বিভিন্ন ভাতাসহ থাকছে সপ্তাহে ২দিন ছুটি

সিনিয়র এক্সিকিউটিভ  © প্রতিকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বেক্সিমকো কম্পিউটার লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বেক্সিমকো কম্পিউটার লিমিটেড

পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ

পদের সংখ্যা : ২টি

আবেদনের যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে কমিউনিকেশন, কম্পিউটার চালনায় দক্ষতা ও সেলস-মার্কেটিং বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আইটি সাপোর্ট সার্ভিস, অনলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং রিসার্চ, সেলস বিষয়ে জানাশোনা থাকতে হবে।

এছাড়া ব্যাংক ও গ্রুপ অব কোম্পানি, ইনস্যুরেন্স ও লিজিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

বয়সসমীমা: প্রার্থীর বয়সসীমা ২৭-৪০ বছরের মধ্যে হতে হবে।

কর্মস্থল: ঢাকা

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া কোম্পানির নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, সাপ্তাহিক ২ দিন ছুটি, বার্ষিক সেলারি রিভিউ ও উৎসব ভাতা বছরে দুইবার প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া : আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ : ১৭ ডিসেম্বরের, ২০২২