০৭ নভেম্বর ২০২২, ১১:৫১

মাঠ পর্যায়ে লোক নিচ্ছে ‘গাক’, বেতন ন্যূনতম ৫৫ হাজার

প্রজেক্ট কো-অর্ডিনেটর  © প্রতিকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনজিও সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। প্রতিষ্ঠানটি তাদের মাঠ পর্যায়ে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২০ নভেম্বর ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: গ্রাম উন্নয়ন কর্ম (গাক)

পদের নাম : প্রজেক্ট কো-অর্ডিনেটর

পদ সংখ্যা : ১টি

আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে মাস্টার্স পাস করতে হবে। তবে ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন, ব্যবস্থাপনা ও সুপারভিশনের কাজে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৫৫০০০-৬০০০০। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ :  ২০ নভেম্বর, ২০২২