০১ নভেম্বর ২০২১, ১৫:৩৮

বিএসএমএমইউর এমডি ও এমএসে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

বিএসএমএমইউর এমডি ও এমএসে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ  © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটে রেসিডেন্সি প্রোগাম মার্চ ২০২২ এমডি ও এমএসের ফেজ-এতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ কোর্সের একাডেমিক সেশন শুরু হবে আগামী ২০২২ সালের ১ মার্চ হতে। ভর্তি ইচ্ছুক প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে এমডি/এমএস প্রোগ্রামের নির্ধারিত বিষয়গুলো দেখে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ভর্তি ফি
৪ হাজার টাকা (অফেরতযোগ্য) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে পূবালী ব্যাংকের শাহবাগ শাখায় অনলাইনে জমা দেওয়া যাবে। ২৩ নভেম্বর পর্যন্ত টাকা জমা দিতে পারবেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা।

আবেদনের সময়সীমা
২ থেকে ২৪ নভেম্বর বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি ফি জমা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীকে (www.bsmmu.edu.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।

প্রবেশপত্র সংগ্রহ
৮ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ আবেদনপত্রের নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র প্রিন্ট দিতে পারবেন পরীক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষা
আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।