১৫ নভেম্বর ২০১৮, ১৪:৫২

ঢাবি ঘ ইউনিটের পুন:ভর্তি পরীক্ষা আগামীকাল

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ঘ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ১২ অক্টোবর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায়  উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী মোট ১৬১৫টি আসনের জন্য লড়াই করবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এধরণের ইলেক্ট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করবে।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান www.admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর ঢাবির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার শুরু হওয়ার আগেই এতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। পরবর্তীতে তদন্তে অভিযোগ প্রমানিত হয়। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির তদন্ত শেষে পুনরায় ভর্তিতে স্বচ্ছতা বজায় রাখতে এই ইউনিটে উত্তীর্ণদের পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।