১৪ নভেম্বর ২০১৮, ১৮:১৫

সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

সাত কলেজ  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বাণিজ্য ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়  থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা মোট সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো: সরকারী তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ইডেন মহিলা কলেজ।

বাণিজ্য ইউনিটে ৫ হাজার ২১০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২২ হাজার ৬৭১ জন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করতে হবে www.7college.du.ac.bd এই ওয়েবসাইটে।