১১ নভেম্বর ২০১৮, ১৭:১১

জাককানইবিতে ভর্তি পরীক্ষা শুরু

কেন্দ্র পরিদর্শন করছেন উপাচার্য  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।  আজ রবিবার ‘এএল’ ইউনিটের মাধ্যমে প্রথম দিনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।  

রোববার সকাল ১০টা থেকে কলা অনুষদভূক্ত ‘এএল’ ইউনিটের পরীক্ষা শুরু হয়। এই ইউনিটে তিনটি (বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ এবং দর্শন বিভাগ ) বিভাগের ১৫৫টি আসনের বিপরীতে পরীক্ষায় ৩৫৮৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে যা আবেদনকারীদের শতকরা ৮২ ভাগ।  

উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পরীক্ষা শুরুর পর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরীক্ষা এবং কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য এপি-ইউনিটে ১২ নভেম্বর, বি-ইউনিটে ১৩ নভেম্বর, সি-ইউনিটে ১৪ নভেম্বর এবং ডি-ইউনিটে ১৫ নভেম্বর - ২০১৮ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি অনুষদের অধীনে ৫টি ইউনিটে ২৩ টি বিভাগে মোট আসন রয়েছে ১১০৫টি।