১০ নভেম্বর ২০১৮, ১৯:০১

রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

০৯ নভেম্বর থেকে শুরু হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান (ইঞ্জিনিয়ারিং ও বিবিএ) প্রোগ্রামে প্রথম বর্ষে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে ২৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদনের বিপরীতে ভর্তি পরীক্ষা হবে ৭ ডিসেম্বর।


বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠিয়ে ভর্তি পরীক্ষার আবেদন সম্পন্ন করতে হবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে।

পরবর্তী সময়ে অনলাইনে ছবি ও স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। মেধাক্রম অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার দেয়া হবে এবং মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা, অ-উপজাতি কোটা ও পোষ্য কোটা রয়েছে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে rmstu.edu.bd প্রকাশ করা হয়েছে।