০৯ নভেম্বর ২০১৮, ০২:০৭
ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষা আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের বিবিএ ২৭তম ব্যাচের ভর্তি পরীক্ষা আজ।
সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত আইবিএ ভবনসহ ক্যাম্পাসের ৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বছর ভর্তি পরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৬ হাজার ২৯৩ জন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ভর্তিচ্ছুসহ সংশ্লিষ্টদের পরীক্ষার হলে মুঠোফোনসহ সকল ধরনের ইলেক্ট্রনিক্স ডিবাইস নিয়ে প্রবেশ নিষেধ করা হচ্ছে।