ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় বেড়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় ৭ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদনকারী ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড করার সময় আগামী ৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়। যে সকল আবেদনকারী পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি তারা বর্ধিত সময়ের মধ্যে ডাউনলোড করতে পারবে।
এছাড়াও ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও হেল্পলাইনের মাধ্যমে (০১৫৫৭-৩৩০৩৮১ / ০১৫৫৭-৩৩০৩৮২) জানা যাবে।