০৩ নভেম্বর ২০১৮, ১৮:০০

বশেমুরবিপ্রবির এফ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষার্থীরা   © টিডিসি ফটো

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২য় দিনের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার। সকালে ‘এফ’ ইউনিটের এবং বিকালে ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হল পরিদর্শন করেন। এ সময় তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠু পরিবেশ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

শনিবার সকাল ও বিকালে দুই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত চলে ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। আর ‘জি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার অনুষ্ঠিত ‘এফ’ ও ‘জি’ উভয় ইউনিটের ভর্তি পরীক্ষার উপস্থিতির হার ছিল ৯২ শতাংশ। চলতি বছর বশেমুরবিপ্রবির ‘এফ’ ইউনিটে ৮ হাজার ৪৫৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী অনলাইন আবেদন করে এবং ‘জি’ ইউনিটে আবেদন করে ৮ হাজার ৫১৩ শিক্ষার্থী।

বশেমুরবিপ্রবির স্নাতক ১ম বর্ষের ভতি পরীক্ষা

 

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবির ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর (শুক্রবার)। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা এবং ‘এইচ’ ইউনিটের পরীক্ষা হবে বিকাল ৩টায়। আর চতুর্থদিন ১০ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় ‘আই’ ইউনিটের, দুপুর ১টায় ‘বি’ ইউনিটের এবং বিকাল ৩টায় ‘এ’ ইউনিটর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা, আসন বিন্যাস ও আবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।