জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধা তালিকা প্রকাশ কাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তির ১ম মেধা তালিকা আগামীকাল ২৭ সেপ্টেম্বর প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত জরুরি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ সেপ্টেম্বর রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) এ মেধা তালিকা প্রকাশিত হবে। এছাড়া এসএমএসের মাধ্যমে বিকেল ৪টা থেকে ফল পাওয়া যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
মেধা তালিকায় স্থানপ্রাপ্তরা ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবেন। এছাড়া ২৯ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন ফি’র টাকাসহ চূড়ান্ত ভর্তি ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারিত হয়েছে ৪৮৫টাকা; যা দেশের যেকোন সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে। ২৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চিত করতে পারবেন বলেও জানানো হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞিপ্তিতে ।
বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন