১৬ জুন ২০২৩, ১১:৫৩

সাত কলেজের কলা ইউনিটের প্রশ্ন দেখুন এখানে

সাত কলেজের কলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে  © টিডিসি ফটো

রাজধানী ঢাকার ১৪টি কেন্দ্রে একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের স্নাতক শ্রেনীর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) সকাল ১০ টায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয়েছে বেলা ১২টায়।

এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মোট ১০০টি প্রশ্নের জন্য পূর্ণমান ছিল ১০০। মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এই তিনটি বিষয়ে ১০০টি প্রশ্ন ছিল। ভর্তি-পরীক্ষার প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে।

এই তিন বিষয়ের নম্বর বণ্টন যথাক্রমে বাংলা- ২৫, ইংরেজি- ২৫ সাধারণ জ্ঞান- ৫০ (সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন ছিল।

চলতি বছরে ঢাবি অধিভুক্ত রাজধানীর সাত কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক) শিক্ষার্থী ভর্তির জন্য তিনটি ইউনিটে মোট আসন রয়েছে ২৩ হাজার ৪৯০টি। এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২টি এবং বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি।