২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৮

১ জানুয়ারী পর্যন্ত বন্ধ থাকবে ব্রিটিশ কাউন্সিল

  © ফাইল ফটো

বড়দিন এবং ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার থেকে বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের সকল অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১ জানুয়ারী পর্যন্ত সংস্থাটির সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আজ সোমবার ‘ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে’র ফেইসবুক পাতায় এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানানো হয়। তবে ব্রিটিশ কাউন্সিলের টিচিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তির রেজিস্ট্রেশন আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানানো হয়।