১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:২৩
কিশোরগঞ্জে ডিগ্রী পরীক্ষার্থী নিখোঁজ
কিশোরগঞ্জ হোসেনপুরে ডিগ্রী পরীক্ষার্থী অনিতা রানী সূত্রধর নিখোঁজ হয়েছে। গত ১০ ডিসেম্বর সকালে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিনি হোসেনপুর উপজেলার ধূলজুরী গ্রামের রনজিত সূত্রধরের কন্যা ও হোসেনপুর সরকারী কলেজের চলমান ডিগ্রী পরীক্ষার্থী।
এ ঘটনায় ১১ ডিসেম্বর হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরী (নং-২৮০) করা হয়েছে। মেয়েটির গায়ের রং শ্যামলা, উচ্চা ৫ ফুট ১ইঞ্চি, পরনে নীল রংয়ের শাড়ি ছিল। মেয়েটির পিতা রনজিত সূত্রধর জানান, যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে ০১৭৬২-২১৮৫৬৯ নম্বরে সন্ধান দেয়ার জন্য অনুরোধ করেছেন।