৩০ নভেম্বর ২০১৮, ১৯:৪৯
ডিআরইউ’র নতুন কমিটি, সভাপতি ইলিয়াস ও সম্পাদক কবির
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার। পেশাদার সাংবাদিকদের সংগঠন ডিআরই’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস হোসেন এবং সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। ভোটগণনা শেষে মনজুরুল আহসান বুলবুল এ ফলাফল ঘোষণা করেন।
নিয়ম অনুযায়ী প্রতিবছর ৩০ নভেম্বর ডিআরইউর নতুন কমিটি গঠনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় নেতৃত্ব বেছে নিতে শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে সভাপতি থেকে কার্যনির্বাহী সদস্য পর্যন্ত ১৬টি পদে নেতৃত্ব নির্ধারণ করতে ভোটাধিকার প্রয়োগ করেন ডিআরইউর সদস্যরা। ২১টি পদের মধ্যে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন বিজয়ী হওয়ায় ওই পাঁচ পদে ভোট হয়নি।