রাবিতে মনোবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাজশাহী বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের (২০১২-১৩) সেশনের এম এস-১৭ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মনোবিজ্ঞান সমিতির আয়োজনে বুধবার দুপুরে বিভাগের সেমিনার কক্ষে সংবর্ধনা দেওয়া হয় বলে জানান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মানিক রাইহান বাপ্পী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবা কানিজ কেয়া। মনোবিজ্ঞান সমিতি ও বিভাগের সভাপতি অধ্যাপক
ড. এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মুজিবুল হক আযাদ খান, সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. নাজমা আফরোজ, ড. শাহুরিয়া ইনাম, বর্তমান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিভাগের সহযোগী অধ্যাপক মো. নূরে আলম সিদ্দিকী, সহকারী অধ্যাপক তানজির আহম্মদ তুষার, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে রনি হোসেন, রুমানা রশ্নি।
অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে মানিক রাইহান বাপ্পী, আমিরুল ইসলাম, মানপত্র পাঠ করেন মিম মারিহা মৃধা। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগের অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, ড. সাবিনা সুলতানা, সহযোগী অধ্যাপক আঞ্জুমান শিরীন, সহকারী অধ্যাপক সাদেকা বানু, কাজী ইমরুল কায়েশ, প্রভাষক ফারজানা আক্তার সহ শতাধিক শিক্ষার্থী।