০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০১

শেখ রাসেলের স্মরণে চবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

শেখ রাসেলের স্মরণে চবি ছাত্রলীগের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের স্মরণে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ। রোববার বেলা ২টার দিকে  বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী এবং সহকারী প্রক্টরবৃন্দ এ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় ছাত্রলীগের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।

চবি ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর বিপুল দ্য ডেইলি ক্যাম্পাস কে বলেন, ছাত্রলীগ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছি। কর্মসূচির প্রথমদিনেই প্রক্টর অফিস ও কলা অনুষদের ডিন অফিসের সামনে, শাহজালাল হলের পাশে এবং সোহরাওয়ার্দী হলের সামনে প্রায় ১০০টি বিভিন্ন গাছের চারা রোপন করেছি। সোমবার আরো ২০০টি চারা রোপন করা হবে। এভাবে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যহত থাকবে।

এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে চবি ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়, মুজিবুর রহমান, সাবেক সহ-সম্পাদক সাদেক হোসেন টিপু , সহ-সম্পাদক কায়সার শাকিল, সদস্য রকিবুল হাসান রকি, নাজমুল সামীর, রাফসান সুমন, নেছারুল করিম, মারুফ ইসলাম, ফরাজী সজিব, সৈয়দ আমিন হোসেন, এমাদ উদ্দীন, অভিজিৎ কর্মকার, মাহির মোহাম্মদ মাহফুজ, প্রশান্ত পাল, সৈয়দ ফুলমধু সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।