১২ আগস্ট ২০১৮, ২১:৩০

রাবি দিনাজপুর জেলা সমিতির নতুন কমিটি

সভাপতি অধ্যাপক আবু সাঈদ মো নাজমুল হায়দার এবং সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন সোহাগ   © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদ মো নাজমুল হায়দারকে সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাসিরুদ্দিন সোহাগকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনাজপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র ভবনে আয়োজিত এক সভায় সমিতির ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সানারুল ইসলাম, আরিফ হোসাইন, অর্থ সম্পাদক কামরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মানছুরা পারভীন, মেহেরুল ইসলাম, প্রচার সম্পাদক সাদিক হোসাইন সাজু, দপ্তর সম্পাদক আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক কেশব চন্দ্র বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মোমেন আলী, জনসংযোগ সম্পাদক সবুজ ইসলাম প্রমুখ।

এছাড়াও উপ প্রচার সম্পাদক রয়েছেন ১৩ জন ও কার্যনির্বাহী সদস্য রয়েছেন ১২ জন। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাওন উদ্দিন এ কমিটি ঘোষণা করেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যায়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।