রাবিতে শেরে বাংলা ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

২৮ এপ্রিল ২০২২, ১২:০০ AM
রাবিতে শেরে বাংলা ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

রাবিতে শেরে বাংলা ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালিত © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাঙালির অবিসংবাদিত নেতা শেরে বাংলা ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হল প্রশাসন তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

শেরে বাংলা হল প্রাধ্যক্ষ ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আসাবুল হক, শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ড. মো. একরাম হোসেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর হোসেন, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ ড. ফেরদৌসী মহল ও প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক মো. জাহিদুল হক প্রমুখ।

এসময় অনুষ্ঠানে বাঙালির অন্যতম এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার সম্পর্কের কথা স্মরণ করা হয়।

প্রক্টর ড. শাহাবুল হক শেরে বাংলা ফজলুল হকের সামাজিক ও রাজনৈতিক অবদানের কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে হল প্রাধ্যক্ষ ড. মো. হাবিবুর রহমান জাতির রাজনৈতিক সঙ্কটকালে শেরে বাংলা ফজলুল হক ফজলুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক মানবতাবাদী আদর্শকে ধারণ করার জন্য সকলকে উৎসাহিত করেন।

হামে প্রাণহানি ৯০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় মারা গেল ৮ জন
  • ১৫ আগস্ট ২০২৬
৬০৩ পরিচ্ছন্নতাকর্মী, ১২ ট্রাক, বিপুল পরিমাণ ব্যয়—তবু রাস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
ফলাফল নয়, ভিন্ন পরিকল্পনায় এগোতে চায় বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
  • ১৫ আগস্ট ২০২৬
কেন্দুয়ায় প্রাথমিকে প্রধান শিক্ষকের ১১০ পদ শূন্য, পাঠদান ব…
  • ১৫ আগস্ট ২০২৬
এইচএসসির সনদেই স্নাতক পাসের চাকরি, পেয়েছেন পদোন্নতিও, উদ্যো…
  • ১৫ আগস্ট ২০২৬