রাবির ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ, দেখে নিন ‘সি’ ইউনিটের খুঁটিনাটি 

০২ জানুয়ারি ২০২৪, ০২:২৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের খুঁটিনাটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের খুঁটিনাটি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ মার্চ শুরু হবে। ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘সি’ ইউনিট। তবে এই ইউনিটে মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাদের জন্য রয়েছে ৪৬টি আসন। 

আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘সি’ ইউনিট সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো-

এক নজরে ‘সি’ ইউনিট 
‘সি’ ইউনিট মোট সাতটি অনুষদ নিয়ে গঠিত। এই অনুষদের অধীনে রয়েছে মোট ২৬টি বিভাগ। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীনে নয়টি বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ছয়টি, কৃষি অনুষদের দুইটি, প্রকৌশল অনুষদের পাঁচটি, ভূ-বিজ্ঞান অনুষদের দুইটি, ফিশারিজ অনুষদ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের একটি করে বিভাগ।

আসন সংখ্যা 
এ বছরে মোট কতটি আসন সংখ্যা রয়েছে তা এখনো প্রকাশ করেনি। তবে গত শিক্ষাবর্ষে (২০২২-২৩) আসন ছিল ১ হাজার ৫৩৩টি। তার আগে, ২০২১-২২ শিক্ষাবর্ষে আসন ছিল ১ হাজার ৫৯৪টি। 

আবেদন
আগামী ৮ জানুয়ারি সকাল ১২টা থেকে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। প্রাথমিক আবেদন শেষে চূড়ান্ত আবেদন শুরু হবে ২৬ জানুয়ারি থেকে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসএসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার ভর্তি–ইচ্ছুক এবং বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। চারটি ধাপে চূড়ান্ত আবেদন সম্পন্ন করা হবে। এই ইউনিটে চূড়ান্ত আবেদন ফি নির্ধারিত করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা (সার্ভিস চার্জসহ)।

প্রশ্নের পদ্ধতি 
বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় এবার মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে; সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০। 

পরীক্ষা পদ্ধতি
ভর্তি পরীক্ষা দুটি শাখায় অনুষ্ঠিত হবে। ১. বিজ্ঞান শাখা ও ২. অ-বিজ্ঞান (মানবিক, ব্যবসায় শিক্ষা)

১. বিজ্ঞান শাখা 
বিজ্ঞান শাখায় প্রশ্নপত্রে দুটি অংশ থাকবে (ক) আবশ্যিক এবং (খ) ঐচ্ছিক। আবশ্যিক অংশে প্রশ্ন থাকবে পদার্থ ২৫টি, রসায়ন ২৫টি এবং আইসিটি পাঁচটি। ঐচ্ছিক অংশে গণিত/জীববিজ্ঞান/জীববিদ্যা+গণিত মিলে ২৫/২৫/১৩+১২। সব মিলে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১.২৫।

শর্তাবলি
(ক) যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী ‘ক’—সহ ‘খ’ শাখার জীববিদ্যা+গণিত বিষয়ে উত্তর দিবে তারা ‘সি’ ইউনিটের সব বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে।

(খ) যে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী 'ক'—সহ 'খ' শাখায় গণিত বিষয়ে উত্তর দিবে তারা শুধুমাত্র 'সি' ইউনিটের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ফলিত গণিত, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, ভূতত্ত্ব ও খনিবিদ্যা, মনোবিজ্ঞান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে।

(গ) যে সকল ভর্তিচ্ছু শিক্ষার্থী' ক'—সহ 'খ' শাখায় জীববিদ্যা বিষয়ে উত্তর দিবে তারা শুধুমাত্র 'সি' ইউনিটের ফার্মেসি, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, চিকিৎসা মনোবিজ্ঞান, মাইক্রোবায়োলজি, এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে।

আরও পড়ুন: রাবির আবেদন শুরু ৮ জানুয়ারি, দেখে নিন ‘এ’ ইউনিটের খুঁটিনাটি 

২. অ-বিজ্ঞান শাখা: এই শাখায় বাংলা ও ইংরেজি বিষয়ের ওপর থাকবে ২৫টি করে প্রশ্ন এবং সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান বিষয়ের উপর ৩০টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান ১.২৫।

পরীক্ষা 
আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি শিফটে (গ্রুপ) শিফটে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় প্রথম শিফটের (গ্রুপ-১) পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। দ্বিতীয় শিফট (গ্রুপ-২) শুরু বেলা ১১টা শেষ ১২টায়, তৃতীয় শিফটের (গ্রুপ-৩) দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে ২টায় এবং চতুর্থ শিফট (গ্রুপ-৪) বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ৪টায়।

মেধাতালিকা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (এসএসসি ও এইচএসসি) বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর কোনো মার্কস নেই। মোট ১০০ নম্বরের পরীক্ষায় যারা বেশি মার্কস পাবে তারাই মেধা তালিকায় এগিয়ে থাকবে। চার শিফটের (গ্রুপ) আলাদা আলাদা মেধাতালিকা প্রস্তুত করা হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।

তেল সংকটে অচল হাসপাতালের জেনারেটর, তেল পাঠালেন সাবেক ভূমিমন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতায় শূন্য, ফলাফলে ৪৫ নম্বর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
১৮ পিস ইয়াবাসহ যুবক আটক 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9