শূন্যপদে বদলি নীতিমালা জারি করায় শিক্ষা উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা

২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
শিক্ষা উপদেষ্টা ও প্রভাষক মো. সরোয়ার

শিক্ষা উপদেষ্টা ও প্রভাষক মো. সরোয়ার © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের শূন্যপদে বদলির পরিপত্র জারি করায় শিক্ষা উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ’।

শনিবার (২১ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি প্রভাষক মো. সরোয়ারের পাঠানো এক চিঠিতে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, ``২০২২ সাল থেকে শূন্য পদে বদলির জন্য ৩২ বার এনটিআরসিএ,  প্রেসক্লাব, মাতৃভাষা ইনস্টিটিউট, শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার, সচিবালয়ের সামনে শূন্য পদে বদলির জন্য মানববন্ধন, অবস্থান ও অনশন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। স্বৈরাচার সরকার থাকাকালীন পারস্পরিক বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। যার মাধ্যমে ১% শিক্ষকও উপকৃত হত না। 

কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর গত ২৫ ও ২৬ আগস্ট সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার পর ২৭ আগস্ট শিক্ষা উপদেষ্টার সাথে  দেখা করে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ। এ সময় শিক্ষা উপদেষ্টা বদলির বিষয়টি যৌক্তিক দাবি হিসেবে মেনে নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

দীর্ঘদিনেও শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত ১২ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে আকরাম খা হলে সংবাদ সম্মেলন করে দ্রুত বদলির প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়। পরবর্তীতে গত ৯ অক্টোবর শাহবাগে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করা হয়। যার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে একটি টিম সাক্ষাৎ করে উক্ত কর্মসূচি স্থগিত করে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে প্রজ্ঞাপন জারি না হওয়ায় সর্বশেষ গত ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে লং মার্চ পালনকালে শিক্ষা উপদেষ্টা একটি টিমকে পরিকল্পনা মন্ত্রণালয়ে ডেকে নেন। 

উপদেষ্টার গঠনমূলক নির্দেশনায় ও আশ্বাসে কর্মসূচি স্থাগিত করা হয় এবং তিনি বলেন, প্রজ্ঞাপন যেকোনো সময় জারি করা হবে। তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয় এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাক পেয়ে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় গেলে তারা আমাদের হাতে পরিপত্র তুলে দেন। 

বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের কাঙ্খিত চাওয়া শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারি করায় শিক্ষা উপদেষ্টা এবং বদলির সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বদলির প্রজ্ঞাপনের কিছু অসংগতি রয়েছে যেটা সংশোধন করার জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে নারী শিক্ষকরা স্বামীর কর্মস্থল এবং স্বামীর নিজ জেলায় যেতে পারার বিষয়টি যেন নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয় সেই দাবি জানাচ্ছি। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি জারির পূর্বে শিক্ষকদের বদলির ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছি।''

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬