তাসকিনের ৫ উইকেট, বিপদে স্বাগতিকরা

২৩ মার্চ ২০২২, ০৭:২২ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © টিডিসি ফটো

প্রোটিয়াদের বিপক্ষে রীতিমতো আগুনই ঝরাচ্ছেন তাসকিন। প্রথম স্পেলে দুই ওভারে ভেরেইনা, ইয়ানেমান মালানকে ফেরান তাসকিন।

ডোয়াইন প্রিটোরিয়াসকে বানান নিজের তৃতীয় শিকার। এরপর মিলার ও রাবাডাকে ফিরিয়েছেন তিনি। তাতে ঘোর বিপদেই পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

তাসকিনের তোপে ২৯ ওভার শেষে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করেছে সাউথ আফ্রিকা। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দারুণ শুরু এনে দিয়েছিলেন সাউথ আফ্রিকার দুই ওপেনার। ওভার প্রতি ৭ এর কাছাকাছি রান তুলছিলেন তারা।

১২ রানে কুইন্টন ডি কককে ফিরিয়ে বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী মিরাজ। এর আগে, টস জিতে ব্যাট করতে নামে দুই প্রোটিয়া ওপেনার ইয়ানেমান মালান ও কুইন্টন ডি কক।

আরও পড়ুন : ডায়াবেটিসের নতুন কারণ উদঘাটনের দাবি বাংলাদেশি বিজ্ঞানীদের

ইনিংসের ১৩তম ওভারে ভেরেইনকে ফেরান তাসকিন আহমেদ। তাসকিনের বলে বোল্ড হয়ে ৯ রানের ফেরেন ভেরেইন। ১৫তম ওভারে বিপজ্জনক হয়ে উঠতে থাকা মালানকে আউট করেন তাসকিন। ৩৯ রান মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।

তাসকিনের তৃতীয় শিকার ডুয়েইন প্রিটোরিয়াস ২০ রান করে আউট হন। এরপর ১৬ রান করা ডেভিড মিলারকেও আউট করেন তাসকিন। এছাড়া ৪ রানে কাগিসো রাবাডাকে আউট করে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড করেন বাংলাদেশের এ পেইসার।

এর আগে, ২০১৪ সালে ভারতের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন তাসকিন। ৮ বছর পর পেলেন দ্বিতীয় ৫ উইকেট।

 

ট্যাগ: ক্রিকেট
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9