বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সফর সূচি ঘোষণা

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৪ PM
বাংলাদেশ-দক্ষিন আফ্রিকা ম্যাচ

বাংলাদেশ-দক্ষিন আফ্রিকা ম্যাচ © সংগৃহীত

আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

সে অনুযায়ী আজ সফরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। চারটি ভেন্যুতে ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সফরের সূচি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার দুই ফরম্যাটের দুই সিরিজ। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে প্রথম এবং শেষ- এই দুটি ওয়ানডে। মাঝের ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে জোহানেসবার্গের ইম্পোরিয়াল ওয়ান্ডারার্সে। তিন ওয়ানডের মধ্যে প্রথম এবং তৃতীয় - এই দুই ম্যাচ হবে দিবা-রাত্রির।

আরও পড়ুন: এমপি পদে থাকতে পারবেনা না হাজি সেলিম

প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ডারবানের কিংসমিডে এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সেন্ট জর্জ পার্ক ক্রিকেট গ্রাউন্ডে। ৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথের কেবেরায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই সিরিজ। শুধু তাই নয়, ওয়ানডে এবং টেস্ট - এই দুই ফরম্যাটের সিরিজই পরিগনিত হবে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট সুপার লিগ এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে।

মাস্টার্স (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপে আবেদন শুরু আজ, চলবে …
  • ২১ মে ২০২৬
বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো
  • ২১ মে ২০২৬
বাড়িতে মাকে গলা কেটে হত্যা, ঢাবির ছাত্রী হলে হৃদয়বিদারক দৃশ…
  • ২১ মে ২০২৬
আদালতে এসে পলক বললেন—‘হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন’
  • ২১ মে ২০২৬
নতুন বইয়ে যুক্ত হচ্ছে ‘স্বৈরাচার এরশাদ ও হাসিনাবিরোধী আন্দ…
  • ২১ মে ২০২৬
শেষ হলো পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081