বিশ্বকাপ ফাইনাল

‘স্টপ বম্বিং প্যালেস্টাইন’ জার্সি পরে মাঠে দর্শক, জাপটে ধরলেন কোহলিকে

১৯ নভেম্বর ২০২৩, ০৪:২১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM

© সংগৃহীত

২০২৩ বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুইবারের শিরোপাজয়ী ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে অজিরা।  

ফাইনালের এই খেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। ভারতের ইনিংসের ১৪তম ওভারে ঢুকে পড়লেন এক দর্শক। খেলা ৪৫ সেকেন্ড বন্ধ রাখতে হয়। রাজনৈতিক বার্তা লেখা জার্সি এবং মুখে প্যালেস্তাইনের পতাকা আঁকা মাস্ক পরে মাঠে ঢুকে পড়েন তিনি।

সেই সময় বল করছিলেন অ্যাডাম জাম্পা। ব্যাট করছিলেন বিরাট কোহলি। চতুর্থ বলের আগেই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তিনি সটান চলে যান কোহলির কাছে। তাঁর সাদা জার্সিতে লেখা ছিল ‘স্টপ বম্বিং প্যালেস্তাইন’। অর্থাৎ প্যালেস্তাইনে বোমা ফেলা বন্ধ করো।

তিনি কোহলিকে জড়িয়ে ধরেন। স্বাভাবিক ভাবেই কোহলি অপ্রস্তুত হয়ে ওই দর্শককে সরিয়ে দিতে চান। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নিয়ে যান।

১ জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  • ১৭ মে ২০২৬
জাবিতে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন, নেপথ্যে কারা?
  • ১৭ মে ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
বাংলাদেশি কর্মী নিতে বড় সুখবর দিল দুবাই
  • ১৭ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর নতুন এপিএস দুলাল মিঞা
  • ১৭ মে ২০২৬
যোগদান করেননি এনটিআরসিএর নতুন চেয়ারম্যান, অতিরিক্ত দায়িত্বে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081