অভিমানে ফুটবলকে বিদায় জানালেন সাফজয়ী স্বপ্না

২৬ মে ২০২৩, ০৪:৪২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩০ AM
সিরাত জাহান স্বপ্না

সিরাত জাহান স্বপ্না © ফাইল ছবি

২০২২ সালে নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। অর্জন করেছিল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। দেশের গর্ব হয়ে ওঠা সেই সাফজয়ী দলের অন্যতম সদস্য সিরাত জাহান স্বপ্না। ফুটবল নিয়ে স্বপ্ন থাকলেও সম্প্রতি অভিমানে ফুটবলকে বিদায় জানিয়েছেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

গতকাল (বৃহস্পতিবার) বাফুফের ক্যাম্প ত্যাগ করে নিজ জেলা রংপুরে চলে গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন নিজের ফুটবল ছেড়ে দেয়ার সিদ্ধান্ত।

স্বপ্না লিখেছেন, আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে বিদায় নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি। 

আরো পড়ুন: কলমেও বসছে ভ্যাট, দিতে হবে বাড়তি দাম

তিনি আরো লিখেছেন, খেলার সুবাদে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ আমার দৃষ্টি তে দেখবেন । এবং সবাই আমার জন্য দোয়া করবেন।

স্বপ্না সরাসরি ফুটবল ছাড়ার কোনো কারণ উল্লেখ না করলেও জাতীয় দলে তার সতীর্থরা বলছেন অবসাদ ও অভিমানে তিনি ক্যাম্প ত্যাগ করেছেন। আর স্বপ্নার অবসাদের কারণ এই ফুটবলই। 

গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন হয়ে আসার পর নারী ফুটবলাররা এখনো কোনো ম্যাচ খেলতে পারেননি। দুই দফা প্রীতি ম্যাচের আয়োজনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বাফুফে। মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে খেলতে পাঠায়নি। অনেকের দেশের বাইরে খেলার প্রস্তাব ছিল। নারী ফ্রাঞ্চাইজ লিগের জন্য সেই প্রস্তাবও সাড়া দিতে পারেননি। নারী ফ্রাঞ্চাইজ লিগ কবে হবে এ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সব কিছু মিলিয়ে স্বপ্না হতাশ ছিল বলে জানা গেছে। 

তবে, স্বপ্নার ফুটবল ছাড়ার বিষয়টি এখনও অফিসিয়ালি জানেন না বলে জানিয়েছেন কোচিং স্টাফ এবং বাফুফের কর্মকর্তারা। জাতীয় দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন এবং সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু দুইজনই স্বপ্নার ক্যাম্প ত্যাগের বিষয়ে বলেন, ‘স্বপ্নার কিছু দিন যাবত খারাপ লাগছিল। বাড়ি যেতে চেয়েছে সে তাই আমরা তাকে ৪-৫ দিন বাড়িতে কাটিয়ে আবার ক্যাম্পে ফিরতে বলেছি’। 

ট্যাগ: ফুটবল
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9