বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট

১১ মে ২০২৪, ০৩:১৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট © সংগৃহীত

স্নাতক ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। ইবনে সিনা ট্রাস্ট জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় ২০২৪ সালের জন্য বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজের আন্ডার গ্র্যাজুয়েট ও মেডিকেল টেকনোলজি পর্যায়ে কেবলমাত্র সরকারি প্রতিষ্ঠানগুলোয় অধ্যয়নরত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।। আবেদনের শেষ সময় ২৫ মে ২০২৪ বিকেল ৫টা। আগামী ৩১ মে বিকেল ৫টার মধ্যে ডাকযােগে অথবা কুরিয়ারে আবেদন পত্র পাঠাতে হবে। 

আবেদনের শর্তাবলী
* আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়/ ইঞ্জিনিয়ারিং/কৃষি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল কলেজ/ মেডিকেল টেকনোলজি কোর্সে ২০২২-২৩ সেশনে অধ্যয়নরত ১ম বর্ষের নিয়মিত শিক্ষার্থী এবং পারিবারিকভাবে অসচ্ছল  হতে হবে।

* আবেদনকারী ছাত্র-ছাত্রীকে এস.এস.সি/দাখিল ও এইচ.এস.সি/ আলিম অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে।

* বৃত্তি সংক্রান্ত যে কোন বিষয়ে ইবনে সিনা ট্রাস্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

কারা আবেদন করতে পারবেন না
১. সমাজ/শিক্ষা প্রতিষ্ঠান অথবা দেশের আইন বিরোধী অথবা যে কোন প্রকার অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত শিক্ষার্থী।
২. আর্থিকভাবে সচ্ছল অথবা অন্য কোন সংস্থা/ প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহণকারী (সরকারী/ বোর্ড বৃত্তি ব্যতীত) শিক্ষার্থী।

প্রয়োজনীয় নথিপত্র:
* এইচএসসি/আলিম/সমমান পরীক্ষা থেকে বিগত সকল পরীক্ষার ফলাফল ও নম্বরপত্রের সত্যায়িত কপি।
* শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের সুপারিশ পত্র (শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্যাডে হতে হবে)।
* যারা সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তাদের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি।
* পিতা বা অভিভাবকের আয়ের বিবরণ (স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের নিজস্ব প্যাডে হতে হবে)।
* আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র।
* পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
* আবেদনকারী ইয়াতিম হলে চেয়ারম্যান/স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন পত্র।
* আবেদন কারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রত্যয়ন পত্র।
* মুক্তিযােদ্ধার সন্তান-সন্ততির ক্ষেত্রে, মুক্তিযােদ্ধা সনদের ফটোকপি।
* নতুন আবেদনকারীকে খামের উপর ‘ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি’ এবং নবায়নের ক্ষেত্রে ‘শিক্ষাবৃত্তি নবায়ন’ লেখা বাধ্যতামূলক।

আরও পড়ুন: স্নাতক ও ডিগ্রি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, মিলবে ১০ হাজার টাকা

আবেদন প্রক্রিয়া 
প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন সাবমিট করার ফর্ম এর পিডিএফ (PDF) কপি প্রিন্ট করে ফরমে স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ স্ট্যাপলিং করে একটি বড় খামে নিম্নে প্রদত্ত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ার-এ প্রেরণ করতে হবে। পিডিএফ (PDF) ফরমটি সকল ডকুমেন্টের উপরে রাখতে হবে।

অনলাইনে আবেদনের লিংক

হার্ডকপি জমা দেওয়ার ঠিকানা
ওয়েলফেয়ার বিভাগ, ইবনে সিনা ট্রাস্ট বাড়ি # ৪৮, রোড # ৯/এ সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯।ফোন: ৪৮১১৫২৭০-২, ৯১০১৯৫০-২

বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন

scholarship

 
ইরানে ২০৬ শিক্ষক-শিক্ষার্থী নিহত: শিক্ষামন্ত্রী আলীরেজা
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসনের ওপরে কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি
  • ১২ মার্চ ২০২৬
ক্ষমতা হস্তান্তরের পর নীরব যমুনা, কোথায় গেল সেই বিক্ষোভ—প্র…
  • ১২ মার্চ ২০২৬
স্পিকারের আসন খালি রেখে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ
  • ১২ মার্চ ২০২৬
অবৈধভাবে বালু উত্তোলন করায় বিএনপি নেতা বহিষ্কার
  • ১২ মার্চ ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081