৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি

২৮ নভেম্বর ২০২২, ০১:৪৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। তবে এ বছর দেশের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আর শতভাগ পাস করেছে এমন স্কুলের সংখ্যা দুই হাজার ৯৭৫টি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজশাহীর ২টি, যশোরের একটি, দিনাজপুরের ৫টি, ময়মনসিংহের একটি এবং মাদ্রাসা বোর্ডের ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিতে শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা বোর্ডের ২২৫টি, রাজশাহীর ১৪৭টি, কুমিল্লার ২১১, যশোরের ৫১৩, চট্টগ্রামের ৭১, বরিশালের ১৪৯, সিলেটের ২৭, দিনাজপুরের ৬৭ এবং ময়মনসিংহের ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস পাস করেছেন। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের  এক হাজার ৩০৫ এবং কারিগরির ১৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের  শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

এবার সারা দেশে গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ । গত বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল। এসএসসিতে এবার জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের সংখ্যা ১ লাখ ২১ হাজার ১৫৬ জন। আর মেয়েদের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন। 

ধৈর্যের সীমা পেরোলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: রুমিন ফারহানা…
  • ০২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হাজিরা দিয়েই চলে যাওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে,…
  • ০২ অক্টোবর ২০২৬
স্তন ও জরায়ুমুখের ক্যান্সার সচেতনতায় ইবি শিক্ষার্থীদের ক্যা…
  • ০২ অক্টোবর ২০২৬
মেদ গলানো থেকে ডায়াবিটিস নিয়ন্ত্রণ, কালো কফি নাকি গ্রিন টি—…
  • ০২ অক্টোবর ২০২৬
সেশনজটের বলির পাঠা ইবি শিক্ষার্থী মামুন, আটকে গেল প্রধানমন্…
  • ০২ অক্টোবর ২০২৬
সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে গুরুতর আহত ৩
  • ০২ অক্টোবর ২০২৬