ল্যানসেটের নিবন্ধ

বিশ্বের ১০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের সেজুঁতি

২৮ ডিসেম্বর ২০২২, ১০:২৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
বাংলাদেশি অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা

বাংলাদেশি অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা © সংগৃহীত

খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ল্যানসেট বিশ্বের ১০ বিজ্ঞানীর প্রোফাইল প্রকাশ করেছে। সেখানে স্থান পেয়েছেন বাংলাদেশি অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা। তাঁকে নিয়ে ল্যানসেটের নিবন্ধে বলা হয়েছে, সতীর্থ বিশেষ করে নারী বিজ্ঞানীদের জন্য তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শিশুদের বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি নিরন্তর চেষ্টা।

অলাভজনক প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) পরিচালক সেঁজুতি সাহা। ল্যানসেট বলেছে, ‘তিনি বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা নিয়ে সমতার পক্ষে জোরদার কণ্ঠ। সেঁজুতি ও সিএইচআরএফের দল মিলে জীবাণুর জিন নকশা উন্মোচনে (জিনোম সিকোয়েন্সিং) ও ভাইরাসের গবেষণা করেন। শিশুদের আক্রান্ত করে এমন রোগ, ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়ে গবেষণা করছেন।

আরো পড়ুন: চাকরির বাজার নিয়ে তারুণ্যের হতাশার সঙ্গে ছিল ক্ষোভও

সেঁজুতি সাহা বলেন, ল্যানসেট যখন যোগাযোগ করে, আমি অবাক হয়েছিলাম যে তারা আমাদের কাজ সম্পর্কে এতটা জানে। খুব গর্বিত বোধ করছি ল্যানসেটের মতো জার্নাল বাংলাদেশি বিজ্ঞানীকে নিয়ে প্রোফাইল লিখেছে। এটি বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

সেঁজুতি সাহার নেতৃত্বে দেশে প্রথম করোনাভাইরাসের জিন নকশা উন্মোচন হয়। তিনি বলেন, ‘সক্ষমতা থাকলে ইতিবাচক কাজ করা যায়, এটি তারই উদাহরণ। দেশের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল। এ ভাবমূর্তিকে অক্ষুণ্ন রাখতে বিজ্ঞানীরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।’

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬