৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু অক্টোবরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে

২৭ আগস্ট ২০২৩, ১১:৪৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী অক্টোবরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে শুরু পরিকল্পনা করা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত করতে পারেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করে ৩১ অক্টোবরের মধ্যে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ করা হতে পারে। প্রাথমিকভাবে এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর আগে প্রশ্নপত্র ছাপানোর কাজ, পরীক্ষার কেন্দ্র নির্ধারণসহ বেশ কিছু বিষয় চূড়ান্ত করতে হবে। এরপর পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত করবে পিএসসি।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র পরীক্ষা শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অক্টোবরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে শুরু করা হতে পারে। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের জানিয়ে দেব।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজনের জন্য আমাদের অনেকের সাথে সভা করতে হবে। সবার সাথে আলোচনা করে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। অক্টোবরের মাঝামাঝি সময়ে এই বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে বলেও জানান তিনি।

এর আগে গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পিএসসি’র ইতিহাসে সবচেয়ে কম সময়ে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

১৯ মে অনুষ্ঠিত ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৭৭ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় ঢাকা টেস্ট
  • ১১ মে ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে যুবক আটক
  • ১১ মে ২০২৬
যখন-তখন ওষুধের দাম বাড়িয়ে সরকার ও জনগণকে বিপদে ফেলা যাবে না
  • ১১ মে ২০২৬
জরুরি হামের টিকার আওতায় এলো এক কোটি ৮০ লাখ শিশু, কাভারেজ ‘শ…
  • ১১ মে ২০২৬
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিল সাইফ
  • ১১ মে ২০২৬
বাসা থেকে বের হয়ে ৩২ ঘণ্টায়ও ফেরেনি ৪ স্কুলছাত্রী
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9