আফগানিস্তান

আফগান এতিম শিশু সামিরার ডাক্তার হওয়ার স্বপ্ন কি পূরণ হবে?

২১ অক্টোবর ২০২১, ০৩:৪১ PM
আফগান শিশু সামিরা

আফগান শিশু সামিরা © আল-জাজিরা

সামিরা, নয় বছরের আফগান এ শিশুর বেড়ে ওঠা কাবুলের একটি এতিমখানায়। এতিমখানাটির নিকটবর্তী একটি স্কুলে পড়াশোনা করছে সামিরা। 

সামিরার স্বপ্ন সে একজন ডাক্তার হবে এবং ডাক্তার হয়ে দেশের সেবা করবে।  উচ্চশিক্ষার জন্য প্রয়োজনে সে নিজ দেশের বাইরেও যাবে— এমনটিই তার স্বপ্ন। কিন্তু কে এগিয়ে আসবেন একটা এতিমখানার শিশুর স্বপ্ন পূরণে, যেখানে সামিরার আহারের যোগানই বড় চ্যালেঞ্জ?

বন্ধুদের সাথে স্কুলের পথে সামিরা 

জানা যায়, সামিরার এতিমখানায় এখন আর আগের মতো সাহায্য আসেনা। যার ফলে মাংস ও ফলের যোগান বন্ধ করে দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক।

প্রতিষ্ঠানটির পরিচালক আহমাদ খলিল মায়ান জানান, তা-লে-বান কাবুলে নিয়ন্ত্রণের পর দেশি-বিদেশি দাতারা আফগানিস্তান ত্যাগ করেন। বন্ধ হয়ে যায় দাতা সংস্থাগুলোর সাহায্যও। এতে প্রতিষ্ঠানটি প্রায় সামিরাসহ আরও ১৩১ শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন তিনি। দাতাদের ম্যাসেজ করেও কোনো জবাব পাচ্ছেন না বলে জানান তিনি।

জানা যায়, ১৯৯৬-২০০১ সালে ক্ষমতা থাকাকালীন নারীদের শিক্ষা বন্ধ করে দেয়ার বিষয়টি টেনে এনে বর্তমান তা-লে-বা-ন সরকারকে স্বীকৃতি ও সাহায্য-সহযোগিতা করতে অসম্মতি জানাচ্ছে দাতা সংস্থাগুলো।

অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কয়েকজন এতিম শিশুকে তাদের আত্মীয়-স্বজনের কাছে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক আহমাদ খলিল মায়ান।

সূত্র: আল-জাজিরা

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬