অভিবাসী শিক্ষার্থী-কর্মী গণনা পদ্ধতিতে পরিবর্তনের ঘোষণা কানাডার

০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
কানাডায় প্রবেশের জন্য অপেক্ষা অভিবাসী ও শিক্ষার্থীদের

কানাডায় প্রবেশের জন্য অপেক্ষা অভিবাসী ও শিক্ষার্থীদের © ফাইল ফটো

প্রতি বছর বিভিন্ন দেশ থেকে আসতে থাকা শিক্ষার্থী ও অভিবাসীদের কারণে কানাডায় দিন দিন আবাসন সংকট তীব্র হয়ে উঠেছে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান গণনা পদ্ধতিতে দেশে বসবাসরত বিদেশি শিক্ষার্থী ও অভিবাসী শ্রমিকদের প্রকৃত সংখ্যায় ঘাটতি থেকে যাচ্ছে।

স্ট্যাটিকটিক্স কানাডাকে দেওয়া এক চিঠিতে কানাডার অর্থনীতি ও ব্যাংকিং খাত বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান সিআইবিসি ক্যাপিটাল মার্কেটের অর্থনীতিবিদ বেঞ্জামিন তাল জানিয়েছেন, গণনা পদ্ধতির ত্রুটির কারণে ১০ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী-অভিবাসী গণনার বাইরে থেকে যাচ্ছে।

অর্থনীতিবিদ তালের এই দাবি করার ২৪ ঘণ্টার মধ্যে শুমারি পদ্ধতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে স্ট্যাটিকটিক্স কানাডা। তারা জানিয়েছে, বিদেশি শিক্ষার্থী ও অভিবাসী কর্মী সম্পর্কিত নতুন এবং বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

স্ট্যাটিকটিক্স কানাডার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আমরা নিয়মিত আমাদের গণনা পদ্ধতি এবং এই পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল মূল্যায়ন করি এবং আমরা মনে করছি, বিদেশি শ্রমিক ও অভিবাসী কর্মীদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমাদের জানা প্রয়োজন।

আগামী অক্টোবরে কানাডায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  নির্বাচন যত এগিয়ে আসছে, কানাডার সরকারি ও বিরোধী দলের মধ্যে অভিবাসী ইস্যুতে তর্ক-বিতর্ক তীব্র হয়ে উঠেছে। বিরোধী দল কনজারভেটিভ পার্টির অভিযোগ, অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণে ট্রুডোর সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close