পুলিশ বাহিনী সংস্কারে সহযোগিতা করবে ইতালি

০২ অক্টোবর ২০২৪, ০৬:১৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
সৌজন্য সাক্ষাৎ

সৌজন্য সাক্ষাৎ © সংগৃহীত

বাংলাদেশের পুলিশ বাহিনী সংস্কারে সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এছাড়া ইতালিতে বৈধ ও নিরাপদ অভিবাসনের বিষয়েও একসঙ্গে কাজ করবে দুই দেশ। 

বুধবার (২ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান তিনি। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইতালিতে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন; অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশি সংস্কার আলোচনায় প্রাধান্য পেয়েছে।

জাতিসংঘের বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে ইতালিতে ব্যাপক আকারে শ্রমিক নেওয়ার আহ্বান জানান। মেলোনি বলেন, উভয় দেশেরই অনিয়মিত অভিবাসন কাটাতে কঠোর পরিশ্রম করা উচিত।

রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, আমরা বাংলাদেশের অভিবাসীদের রক্ষা করতে চাই। আরও উন্নত অভিবাসনের জন্য আমাদের কাজ করতে হবে।

ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণসহ পুলিশ সংস্কারের জন্য ইতালীয় সমর্থনের প্রস্তাব দেন। তাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এধরনের সহায়তা করে বলেও তিনি জানান।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়বে। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় আড়াই বিলিয়ন ডলারের।

তিনি জানান, ইতালীয় দূতাবাস শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব এবং একটি ব্যালে আয়োজন করবে।

সারাদেশে শিশু ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যাল…
  • ২৪ জুন ২০২৬
কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নিতে পে-স্কেল কমিটি বৈঠকে বস…
  • ২৪ জুন ২০২৬
রাফিনিয়ার বদলে কাকে খেলাবেন, জানালেন আনচেলত্তি
  • ২৪ জুন ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ জুন ২০২৬
জাবিতে খেলা দেখতে গিয়ে শিক্ষার্থীকে মারধর: জাকসু নেতাসহ কয়ে…
  • ২৪ জুন ২০২৬
রাজধানীতে হাসপাতালে গ্যাস সিলিন্ডার ‘বিস্ফোরণে’ শিশু নিহতের…
  • ২৪ জুন ২০২৬