স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৮ ডিসেম্বর ২০২২, ১১:১৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে ফলক উন্মোচনের মাধ্যমে মেট্রোরেলের উদ্বোধন করেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে ফলক উন্মোচনের মাধ্যমে মেট্রোরেলের উদ্বোধন করেন © সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধনের মধ্য দিয়ে যানজটমুক্ত গণপরিবহনের নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ। প্রধানমন্ত্রী উত্তরা ১৫ নম্বর সেক্টরে মেট্রোরেলের উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে ফলক উন্মোচনের মাধ্যমে মেট্রোরেলের উদ্বোধন করেন।

এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা সেখানে উপস্থিত ছিলেন। সুধী সমাবেশের মাধ্যমে উদ্বোধন ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে বিটিভিসহ বিভিন্ন সম্প্রচার মাধ্যম। এ সময় এরিয়াল ভিউ ও থিম সং পরিবেশন করা হয়। তবে নিরাপত্তার কারণে আতশবাজির ব্যবস্থা করা হয়নি। 

উদ্বোধনের পর রুটের মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে। বৃহস্পতিবার থেকে যাত্রীরা ট্রেনে যাতায়াত করতে পারবেন। প্রতিটি ট্রেন প্রথম কয়েক দিনের জন্য প্রতিটি প্ল্যাটফর্মে ১০ মিনিট যাত্রীদের জন্য অপেক্ষা করবে। আপাতত সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলবে, পরে চলাচলের সময় বাড়ানো হবে।

আরো পড়ুন: যানজটের শহরে আজ থেকে মেট্রোরেলের স্বস্তি

উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘন্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন, যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) মোট ২২ হাজার কোটি টাকার মধ্যে প্রায় ১৬ হাজার ৬০০ কোটি টাকা প্রকল্প সহায়তা দিয়েছে।

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081